ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করেছে।

ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে (শুক্রবার রাতে) আগ্রাসী মার্কিন বাহিনীর একটি এমকিউ-৯ ড্রোনকে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাহায্যে কেশম দ্বীপের আকাশে আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।

এদিকে, আমেরিকার বিভিন্ন গণমাধ্যম কেশম দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ সংক্রান্ত খবরের সত্যতা স্বীকার করা হয় নি।