গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম নিরাপদে থাকলে পুরো দেশ নিরাপদ থাকবে। ’ এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। মহাসমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাদের সঙ্গে কথা বলতে বলতে মূল মঞ্চে ওঠেন তিনি।
The post
গ্রাম পুলিশের বেতন সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশের বেতন সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗