যথাযোগ্য মর্যাদা বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ (৭নভেম্বর) শনিবার বেলা ১১ টায় দলিয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যলায়ের সামনে এসে শেষ হয়ে সমাবেশ করেন তারা । এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ফজলুল হক মাস্টার ও কে এম সফিকুজ্জামান মাহফুজসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।
বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, তাতীদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Source - www.bd24live.com ↗