ফুলবাড়িয়া পৌর সদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এ-প্লাস সহ মেধা বৃত্তি ও ৮ম শ্রেণীতে বৃত্তি প্রাপ্তদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক শামীম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ মেধাবীদের দিকে তাকিয়ে আছে, এই মেধাবীরাই আগামীদিনে গোলাপের মতো সুবাস ছড়াবে। আগামী দিনে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলা করে অগ্রসর হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফল ফলাফল অর্জনের পাশাপাশি তোমাদেরকে অবশ্যই সফল মানুষ হতে হবে। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ নেন ও অন্যায়ের সাথে আপোষ না করার অনুরোধ জানান।
ফুলবাড়িয়ায় জিপিএ ফাইভ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান

সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও আল ইসলাম ট্রাস্ট এর সদস্য মাহবুবুর রশিদ ফরাজী, সাবেক প্রধান শিক্ষক মো. আ. মজিদ,সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিসিএস কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। এদিন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ১৩ জন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, বোর্ডে ৫ জন এবং ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৮ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Source - www.bd24live.com ↗