বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা প্রদানের উদ্দেশ্যে অতিরিক্ত অর্থ চেয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ইতোমধ্যে এই অর্থ বরাদ্দের বিষয়ে মৌখিক সম্মতিও পাওয়া গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। কোনো কারণে দেরি হলে নতুন বছর থেকে নিশ্চিতভাবে শিক্ষকরা বেতন তুলতে পারবেন বলে জানা গেছে। তবে ধাপে ধাপে নাকি একসঙ্গে শিক্ষকরা বেতন পাবেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
[178463] বর্তমান পে-স্কেল ও গ্রেড কাঠামো অনুযায়ী যেভাবে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা- ১. অধ্যক্ষ (ডিগ্রি কলেজ): ৪র্থ গ্রেড (মূল বেতন ৫০,০০০/- টাকা থেকে শুরু) ২. উপাধ্যক্ষ / প্রধান শিক্ষক: ৭ম গ্রেড (মূল বেতন ২৯,০০০/- টাকা থেকে শুরু) ৩. সহকারী অধ্যাপক: ৬ষ্ঠ গ্রেড (মূল বেতন ৩৫,৫০০/- টাকা থেকে শুরু) ৪. প্রভাষক (কলেজ): ৯ম গ্রেড (মূল বেতন ২২,০০০/- থেকে নতুন স্কেলে ৪৪,০০০/- টাকা পর্যন্ত শুরু) ৫. সহকারী শিক্ষক (বিএড সহ): ১০ম গ্রেড (মূল বেতন ১৬,০০০/- থেকে নতুন স্কেলে ৩২,০০০/- টাকা পর্যন্ত শুরু) ৬. সহকারী শিক্ষক (বিএড ছাড়া): ১১তম গ্রেড (মূল বেতন ১২,৫০০/- টাকা থেকে শুরু) ৭. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৩তম গ্রেড [178110] এদিকে নতুন পে-স্কেল ও কার্যকর তারিখ সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি গ্রেড বহাল রেখে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন

সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও এই নতুন পে-স্কেলের আওতায় আনা হবে বলে জানা গেছে। নতুন স্কেলে গ্রেড ২০-এর সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং গ্রেড ১-এর মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫৬,০০০ টাকা করা হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষকরা সাধারণত ১০ নম্বর গ্রেডে এবং কলেজ শিক্ষকরা সাধারণত ৯ নম্বর গ্রেডে চাকরি শুরু করেন (গ্রেড ১০-এর প্রারম্ভিক মূল বেতন ৩২,০০০ টাকা এবং গ্রেড ৯-এর ৪৪,০০০ টাকা)।
The post এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗