ইরানের কেশম দ্বীপে আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এছাড়া হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অননুমোদিত পথ ব্যবহারের কারণে এমনটি ঘটেছে বলে জানিয়েছে ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনী।
এদিকে, যুদ্ধ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে, আঞ্চলিক উত্তেজনা কমানোর পাশাপাশি সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন কাতারের আমির।
এর আগে, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠায় ইরান। প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় ওয়াশিংটন।
এদিকে, ইরানের ওপর আবারও হামলা হলে ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করেই শত্রুপক্ষের সব সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী।
ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

The post ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗