টাঙ্গাইলে ক্রসিংয়ে আটকে গেল ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে রেলক্রসিংয়ে থেমে যায় বালুবাহী ট্রাক। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেন থামায় সল্লা রেলওয়ের গেটম্যান।
Source - www.risingbd.com ↗