ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আট দলীয় নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বানা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বেলবানা যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। এছাড়া টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক লিয়াকত বিশ্বাস এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ক্রিকেটার সালিমুর রহমান সালিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ যুবসমাজকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় মন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বানা ইউনিয়নের যুবসমাজ যেন সবসময় খেলাধুলার সাথে যুক্ত থাকে এবং মাদক থেকে দূরে থাকে—এটাই আমাদের প্রধান লক্ষ্য।
আলফাডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গঠনে নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

” এ সময় তিনি এলাকার মুরুব্বী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েরাও যেন খেলাধুলায় অংশ নেয়। সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ক্রিকেট, ফুটবল কিংবা হাডুডুর মতো যেকোনো খেলায় তারা যেন নিয়মিত মেতে থাকে।
খেলাধুলায় যুবকদের আগ্রহ বাড়াতে এবং তাদের যেকোনো প্রয়োজনে সবসময় সার্বিক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এই সমাজসেবক।
The post আলফাডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গঠনে নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗