গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার কোন বিকল্প নেই। আধুনিকতার উৎকর্ষতায় আধুনিক ডিভাইস হাতে পেয়ে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুকে পড়েছে।
তাদেরকে খেলার মাঠ মুখি করতে হবে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।
স্টেডিয়াম বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলার জন্য স্টেডিয়াম বাস্তবায়ন হলে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য প্রতিটি নাগরিক খেলাধুলার সুযোগ পাবেন। এতে অপরাধ প্রবণতা কমে যাবে। প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ধ্যার পরে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করলে পুলিশ ধরে থানায় নিয়ে যাবেন।
মাদক ও অনলাইন জুয়া রোধে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পরবর্তীতে তার বাহিরে যাবার প্রকৃত কারণ সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইবেন তার অভিভাবকের কাছে। আশানুরূপ ব্যাখ্যা না দিতে পারলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ব্যক্তিগত ও পছন্দের প্রতিনিধি নেই। আমার নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি যদি সুবিধা নিতে চায় তাকে বয়কট করবেন। এছাড়াও কোন সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে তোলা কোন ছবি ব্যবহার করবেন না।
এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালী এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেন। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন এবং সম্ভাব্য প্রকল্পের স্থান ঘুরে দেখেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্টহাউসের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌরসভার সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল-বেরুনী সৈকত, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠী পৌরসভার সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসানসহ খেলা কমিটির আহবায়ক সাব্বির আহমেদ ও অন্যান্যরা।
The post মাদক ও অনলাইন জুয়া রোধে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗