যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার তেহরানকে রাজি করানোর চেষ্টা করছে, যাতে তারা জাতিসংঘের পারমাণবিক অস্ত্র পরিদর্শকদের ইরানের বোমা হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।