Bangladesh · 2026-11-07 18:33:31

কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী: এমপি খোকন

প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তাঁরও দেশপ্রেম রয়েছে। তিনি কোনো দেশের কাছে বিক্রি হবেন না। নেত্রী বেগম খালেদা জিয়াও কোনো পরাশক্তির কাছে মাথা নত করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভালোবেসে তিনি দেশ পরিচালনা করবেন এবং এ দেশের মানুষের পাশে থাকবেন। ’ আজ শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

The post কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী: এমপি খোকন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗