সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝড়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার অপরাজিত ২৪২ রানের ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হৃদয়ের এমন অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হেড কোচ ফিল সিমন্সও। তার মতে, দিনভর হৃদয় যা করেছেন, তার সবকিছুই ছিল অসাধারণ।