সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে জামালগঞ্জ থানা-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে উপজেলা সদরে পৃথক দুটি আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। মিছিল দুটি জামালগঞ্জ থানার সামনে পৌঁছালে রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ ও আবদুল মালিকের অনুসারীদের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
The post সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗