ব্রাহ্মণবাড়িয়া কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলার কদমতলী এলাকা ও পুরাতন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।