উপকূলীয় জেলা সাতক্ষীরার অন্তত ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিশু জরাজীর্ণ ভবনে বসে শিক্ষাগ্রহণ করছে। বৃষ্টির দিনে টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে বইখাতা ভিজে পড়াশুনায় ব্যাঘাত ঘটছে।