কার্তিকে বসন্তের সাজে নজর কাড়লেন তটিনী, ভক্তরা লিখলেন, ওহে হলদে পরি
এখনো আসেনি শীত। চলছে কার্তিক। এর মধ্যেই বসন্তের রঙে সেজেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালকা সাজ, রঙিন পোশাক আর মিষ্টি হাসিতে তাঁর ছবিগুলোয় ধরা দিয়েছে বসন্ত ঋতুর আবেশ। বসন্তের এই সাজে তটিনীর কিছু মুহূর্ত।হলুদ পোশাকে ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী তটিনী। আঙুল মুখে হাসিতে তাঁকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে।তটিনীর হাসিতে যেন মুক্তা ঝরে, সেই কথাই ছবিটির নিচে লিখেছেন ভক্তরা। স্নিগ্ধ হাসিতে মেতেছেন এই নাট্য–অভিনেত্রী।ছবিটিতে তটিনী ধরা দিলেন সরলতার সৌন্দর্যে, সঙ্গে কিছুটা মুগ্ধতার উচ্ছ্বাসে। নাটকের দৃশ্যের মতোই আঁচল উড়িয়ে মুগ্ধতা ছড়ালেন।ফুল কাকে দিচ্ছেন তটিনী? সে কথা লেখেননি এই অভিনেত্রী। তবে ভক্তরা কেউ কেউ ঠিকই লিখেছেন, ‘ফুল যেন তাঁর হাতেই শোভা পায়।’লাজুক
ভঙ্গিতে ছবিটি পোস্ট করেছেন তটিনী। সেখানে এক ভক্ত লিখেছেন, ‘ওহে হলদে পরি।’ চুল মুখের দুই পাশে ছড়িয়ে দেওয়া। উড়ছে কামিজের আঁচল। কানের পাশে গোজা ফুল। ভক্তরা প্রেমে পড়বেন, সেটাই স্বাভাবিক। তাই তো একজন লিখেছেন, ‘তুমি আমার প্রথম ভালোবাসা।’জোভান ও বাসার একে অন্যের চোখে কেমনশুটিংয়ে নানা রূপে সাজতে হয়। তেমন একটি মুহূর্তেই ফ্রেমবন্দী হয়েছেন এই অভিনেত্রী। ভক্তরা ধারণাও করেছেন, গায়ে হলুদের দৃশ্যের ফাঁকে ছবিগুলো তোলা। সেটা অবশ্য জানাননি এই অভিনেত্রী। শুক্রবার তাঁর অভিনীত ‘মন দুনিয়া’ নাটক প্রচার হবে। সহ–অভিনেতা তৌসিফ মাহবুব।
Source - www.prothomalo.com ↗