ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলেও প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচ শুরুর আগমুহূর্তে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক তপু বর্মণ। তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে জামাল ভূঁইয়ার হাতে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তপুর ফেরা নিয়ে আশার আলো দেখা গেছে।