স্কেল দিয়ে আঘাত শিক্ষকের, অবশের পথে স্কুলছাত্রীর হাত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ের পরিচয়পত্র গলায় না পরায় শিক্ষকের স্টিলের স্কেলের আঘাতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তার হাত। বেঁকে গেছে বৃদ্ধাঙ্গুল। কলম ধরতে ও লিখতে না পারায় প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে তার পড়াশোনা।
Source - www.risingbd.com ↗