ভারী বর্ষণের ফলে গাজা উপত্যকাজুড়ে গড়ে ওঠা আশ্রয়শিবিরগুলোতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে অনেক আশ্রয়স্থল ভেসে গেছে এবং কম্বল ও তোশক ভিজে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।