চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলে চরাঞ্চলসহ সমগ্র জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ শনিবার দুপুরে হেলিকপ্টারে চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান দুর্গম ঈশানবালা চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, নদী ও সড়কপথের যোগাযোগব্যবস্থা এবং ভারী বা মাঝারি শিল্পকারখানা স্থাপনের সার্বিক সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় বিডা চেয়ারম্যান বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে, শিল্পায়ন ঘটবে এবং স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এই চরাঞ্চলের মানুষের সার্বিক আর্থসামাজিক চিত্র পুরোপুরি বদলে যেতে পারে।’ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

The post চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗