কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে ইজিবাইকে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।