Bangladesh · 2026-11-08 04:25:07

জুলাইয়ে প্রেম ও অক্টোবরেই পরিণয়: মনের মতো মানুষকেই জীবনসঙ্গী করলেন পারশা মাহজাবীন

জুলাইয়ে প্রেম ও অক্টোবরেই পরিণয়: মনের মতো মানুষকেই জীবনসঙ্গী করলেন পারশা মাহজাবীন
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজস্ব নিয়মে চলতেই ভালোবাসেন তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। যাকে তিনি ভালোবাসবেন এবং যিনি তার মনের মতো হবেন, তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন— এমন সিদ্ধান্ত তার অনেক আগে থেকেই নেওয়া ছিল।

অবশেষে সেই কাক্সিক্ষত মানুষের দেখা মিলল এবং বেশিদিন দেরি না করে বছর ঘোরার আগেই চুপিসারে গত ২৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসলেন এই তারকা। এক ছিমছাম আয়োজনে ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, চলতি বছরের জুলাই মাসেই পূর্ণী তার মনের মানুষের খোঁজ পান। প্রথম দেখাতেই ভালো লাগা, আর তারপর শুরু হয় মন দেওয়া-নেওয়া।

তবে তারকা জগতের অন্যান্য সম্পর্কের মতো এই প্রেমকে খুব একটা প্রকাশ্যে আনেননি তিনি। মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে বেশ চুটিয়েই প্রেম করেছেন দুজনে। কিন্তু প্রেমের বয়স বছর পার হওয়ার আগেই সম্পর্ককে আজীবনের বন্ধনে রূপ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা। ঝাঁঝ চকচকে কোনো রাজকীয় আয়োজন নয়, বরং কোলাহল থেকে দূরে গিয়ে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পূর্ণী।

খুব গোপনীয়তার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ভক্ত ও গণমাধ্যমকর্মীরাও টের পাননি এই শুভ খবরের। অবশেষে নিজেই জীবনের দ্বিতীয় ইনিংসের সুখবর সবার সঙ্গে ভাগ করেছেন। শেরওয়ানি-মুকুট পরিহিত স্বামীর মুখ ডাকা ছবির সঙ্গে ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো।

ব্যাটা মানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতি নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না। ’ আপাতত স্বামীকে প্রকাশ্যে আনতে চান না জানিয়ে পারশা রূপালী বাংলাদেশকে বলেন, ‘আসলে জীবনের কিছু সিদ্ধান্ত খুব ব্যক্তিগতভাবে নিতেই ভালো লাগে। সব সময়ই চেয়েছিলাম আমার জীবনসঙ্গী এমন কেউ হোক, যার সঙ্গে মনের মিল থাকবে শতভাগ।

সবসময় সাক্ষাৎকারে বলতাম আমার লাইফ পার্টনার এমন কেউ হোক, যে শুধু আমার জন্য ভালো এমন নয়, সবার জন্য ভালো। মানুষ, পশুপাখি, প্রকৃতি যার কাছে নিরাপদ। চলতি বছরের জুলাই মাসে যখন তার সঙ্গে আমার পরিচয় হয়, খুব দ্রুতই আমরা বুঝতে পারি যে আমরা একে অপরের জন্য পারফেক্ট। অনেকেই হয়তো ভাবছেন এত দ্রুত কিংবা চুপিসারে কেন? আসলে আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের এই বিশেষ মুহূর্তটি খুব কোলাহলমুক্ত এবং পবিত্র একটা আবহের মধ্যে ঘটুক।

সেই ভাবনা থেকেই ঘরোয়াভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ’ এই গায়িকা আরও বলেন, ‘কাজের ব্যস্ততার মাঝেও ও আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অধ্যায় জুড়ে এসেছে। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, যেন আমরা আজীবন একে অপরের পাশে থেকে এভাবে সুখী হতে পারি। আর খুব শিগগিরই আমাদের সকল ভক্ত ও শুভাকাক্সক্ষীদের জন্য আনুষ্ঠানিক উদযাপনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

’ এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা কথা বলেছিলেন এই গায়িকা-অভিনেত্রী। তিনি সব সময়ই বলতেন, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোনো আপস করতে চান না এবং নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন। তার সেই স্বপ্ন ও সিদ্ধান্ত শতভাগ সত্যি করেই তার জীবনে এসেছেন এই ‘মনের মানুষ’। ২০২১ সালে প্লেব্যাক দিয়ে সংগীতাঙ্গনে পা রাখা এবং ২০২৪-এর গণআন্দোলনে ‘চলো ভুলে যাই’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া পূর্ণী এখন তার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন।

গান ও অভিনয়ের ব্যস্ত ক্যারিয়ার সামলানোর পাশাপাশি নতুন জীবনের এই পথচলা যেন আরও সুন্দর ও মধুময় হয়ে ওঠে, সেই শুভকামনাই জানাচ্ছেন তার শুভাকাক্সক্ষীরা। অনেক দিন ধরেই কাজ থেকে দূরে আছেন পারশা। মাঝে ছিলেন অবকাশ যাপনে। ভালো কাজ দিয়ে বিরতি টেনে অচিরেই কাজে ফিরবেন বলে জানিয়েছেন এই নায়িকা-গায়িকা।

The post জুলাইয়ে প্রেম ও অক্টোবরেই পরিণয়: মনের মতো মানুষকেই জীবনসঙ্গী করলেন পারশা মাহজাবীন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗