Bangladesh · 2026-11-08 03:06:05

এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক গ্রুপ এসিআই পিএলসিকে বিকল্প ও ডিজিটাল অর্থায়ন সুবিধাসহ বহুমুখী ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদান করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় এসিআইকে বাংলা কিউআর, স্মার্ট পিওএস ও নির্দিষ্ট পেমেন্ট চ্যানেল সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক, যা ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানটির ক্যাশ কালেকশন সহজ করবে। গত বুধবার ঢাকায় এসিআইর প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এসিআই পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

The post এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক appeared first on Bangladesh
Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗