খুলনায় মোটরসাইকেল আরোহীদের ছবি তোলাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকার মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাম্পের এক কর্মী এ তথ্য জানিয়েছেন।