ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের ৬নং বানাই এলাকার বানাই বাজারসংলগ্ন ঐতিহ্যবাহী পোনা নদীটি দীর্ঘদিন ধরে কচুরিপানা ও জমে থাকা পলিতে ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছে। ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীর দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।