রাজধানীর চাঁনখারপুলের একটি বেসরকারি হাসপাতালে ইনকিউবেটরে আগুন লেগে পাঁচ ঘণ্টা বয়সী এক নবজাতকের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে রয়েল কেয়ার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে নবজাতকটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।