কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের একটি গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ওই আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়। অভিযানের শুরুতে আস্তানাটি ঘিরে ফেলা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে মানবপাচারকারী চক্রের আস্তানাটি ধ্বংস করা হয়। জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
টেকনাফে সেনাবাহিনীর যৌথ অভিযান: মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস

The post টেকনাফে সেনাবাহিনীর যৌথ অভিযান: মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗