রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় দুটি এবং মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
গতকাল শনিবার মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে বাসস্ট্যান্ডের ভেতরে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিহবহন ও ইউনাইটেড বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে বাস শ্রমিকেরা ফারা সার্ভিসে খবর দেয়। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারেননি তারা।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন গণমাধ্যমকে জানান, রাত ১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
মহাখালী ও মিরপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ড, কারণ নিয়ে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস ও পুলিশ

এদিকে রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় দ্রুত চালক ও হেলপার বাসের আসন সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
The post মহাখালী ও মিরপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ড, কারণ নিয়ে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস ও পুলিশ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗