Bangladesh · 2026-11-08 07:43:56

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬। শনিবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। প্রতিনিধিদের পাঠানো খবরÑ ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুর : যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

জয়দেবপুরে ব্রির সদর দপ্তরের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংক্ষিপ্ত সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ আসর ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে ব্রির মহাপরিচালক ড. রফিকুল ইসলামসহ বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ পরিচালক ড. আমিনুল ইসলাম, চিফ সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ ইব্রাহিম, চিফ সায়েন্টিফিক অফিসার ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও উদযাপন কমিটির সদস্যসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল। পাবনা : পাবনায় দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু আশরাফ, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনও তামারা তাসবিহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ভারপ্রাপ্ত আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম ও জামায়াতের জেলা সেক্রেটারি আবু বক্কর। শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেনহাজুল আলম। মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার।

উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম নূর হোসেন নির্ঝর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সাতক্ষীরা : দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহাবুল হক, ডা. জয়ন্ত কুমার সরকার। গোপালগঞ্জ : গোপালগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফ উজ-জামান।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক-উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, ইউএনও কৌশিক আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভোলা : ভোলায় বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিতে আলীনগর, বাপ্তা, চরসামাইয়া, ইলিশা, বেলুমিয়া, ভেদুরিয়াসহ ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর ও সদস্যসচিব আলহাজ রাইসুল আলমের নেতৃত্বে অফিস চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, সদস্যসচিব হেলাল উদ্দিন, যুবদলের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক।

পটুয়াখালী : পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। পৌর শহরের ঝাউতলা থেকে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী সমর্থিত গ্রুপ শোভাযাত্রা ও শেরেবাংলা সড়কে সুরাইয়া ভিলার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ ছাড়া পিডিএস ময়দান থেকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। সাহিত্য পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা, র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পরে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। ফরিদপুর : শহিদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়া উদ্যানে শহিদ জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকার পুরানা পল্টন দারুস সালাম কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসএম আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মিরাজ শিকদার। এ সময় প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি ভূপতি দাস, সহসভাপতি ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আলম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, আসাদুজ্জামান আপন, ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, জমির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আবু মুসা প্রমুখ।

শেষে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। কেশবপুর (যশোর) : কেশবপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। শিশুবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কু-ুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, ওসি মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।

বক্তব্য দেন পৌর সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক জুলমাত আলী, জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ, পৌর আমির প্রভাষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম তৌহিদুজ্জামান, এনসিপির মুখ্য সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে উপজেলা পরিষদের হলরুম ক্ষণিকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাহিদ ভূঞা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান কর্মকর্তা স্বপন মিয়া। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. তৌহিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা বাহাউদ্দিন। সেনবাগ (নোয়াখালী) : সেনবাগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বিএনপি।

আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, ওসি জামিরুল ইসলাম, বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কুলিয়ারচরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর সাধারণ সম্পাদক হাজী শাহাদাৎ হোসেন শাহ্ আলম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম প্রমুখ।

চাটমোহর (পাবনা) : চাটমোহরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ওসি অলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ প্রমুখ।

শেষে জাসাস ও শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিংড়া (নাটোর) : সিংড়ায় বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কোর্ট মাঠে সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপস্থিত ছিলেন সাবেক ভিপি অ্যাডভোকেট শামিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রাসেদুল ইসলাম, বজলার রহমান বাচ্চু, পৌর আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ নেতারা।

এর আগে র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতারা। সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আনন্দ ও সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত।

পরে মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাবরিনা সারমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, ওসি সাইফুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু, সাধারাণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। ‎বিরামপুর (দিনাজপুর) : বিরামপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তানজিনা খাতুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, ওসি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।

‎উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভা-ারিয়া (পিরোজপুর) : ভা-ারিয়ায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি।

এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, ওসি দেওয়ান জগলুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্যসচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার।

আলফাডাঙ্গা (ফরিদপুর) : আলফাডাঙ্গায় দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আলমগীর হাসান। এর আগে আদর্শ কলেজের হলরুমে আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম মুজিবুর রহমান মুজিব।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মাহামুদুন নবীর পরিচালনায় সভায় বক্তব্য দেন ওসি তাজমিলুর রহমান, বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী। নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

ইউএনও লিখন বণিকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহসভাপতি আহাম্মদ আলী রানা প্রমুখ। ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারায় দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।

অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হাসান ও পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ।

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে শহিদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা শফিকুল ইসলাম রিপন, শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন।

পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ম-ল। সভাপতিত্ব করেন ইউএনও লিয়াকত সালমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত আসাদুজ্জামান। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

The post যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗