বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানমেলা। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত তিন দিনের এই মেলার এবারের প্রতিপাদ্য ‘প্রান্তিক জীবনের জন্য উদ্ভাবনী স্বাস্থ্যজ্ঞান’। ছয় বছর পর এবার জ্ঞানমেলা হতে যাচ্ছে।
২০০৪ সালে যাত্রা শুরু করা জ্ঞানমেলা গ্রামীণ জনপদে তথ্যপ্রযুক্তি, স্থানীয় জ্ঞান, উদ্ভাবন ও লোকজ সংস্কৃতির সম্মিলিত আয়োজন হিসেবে পরিচিত। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠকে ঘিরে গড়ে ওঠা এই আয়োজনের উদ্দেশ্য মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জ্ঞানের সংযোগ তৈরি করা এবং পারস্পরিক শেখার সুযোগ বাড়ানো।
এর আগের আয়োজনগুলোতে প্রযুক্তি ও স্থানীয় উদ্ভাবন প্রদর্শন, সেমিনার, আলোচনা, বিতর্ক, আলোকচিত্র ও লোকজ ঐতিহ্যের প্রদর্শনীর পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থান পেয়েছে। দাবা, ক্যারম, ছবি আঁকা, আবৃত্তি, সংগীত ও নৃত্যের মতো কার্যক্রম মেলাকে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণের একটি প্রাণবন্ত পরিসরে পরিণত করেছে।
ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা

জ্ঞানমেলার আয়োজক কমিটির সদস্য সচিব তৌফিকুল ইসলাম বলেন, জ্ঞানমেলার লক্ষ্য এমন একটি অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলা, যেখানে মানুষ প্রশ্ন করতে, অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। নিজেদের প্রয়োজনের উপযোগী জ্ঞান ও সমাধান খুঁজতে পারেন।
এবারের জ্ঞানমেলার ভাবনার কেন্দ্রে রয়েছে প্রান্তিক মানুষের কাছে সহজবোধ্য, নির্ভরযোগ্য ও ব্যবহারযোগ্য স্বাস্থ্যজ্ঞান পৌঁছে দেওয়া। রোগ প্রতিরোধ, সময়মতো চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত এবং বিভ্রান্তিকর স্বাস্থ্যতথ্য চেনার সক্ষমতা—এসব বিষয় এবারের প্রতিপাদ্যের সঙ্গে যুক্ত। উদ্ভাবনী স্বাস্থ্যজ্ঞান বলতে নতুন প্রযুক্তির পাশাপাশি স্থানীয় ভাষায় কার্যকর যোগাযোগ, মানুষের অভিজ্ঞতার মূল্যায়ন এবং প্রয়োজনীয় সেবার সঙ্গে সংযোগ তৈরির বিষয়ও গুরুত্ব পায়। তথ্যপ্রযুক্তি ও কমিউনিটিভিত্তিক যোগাযোগের মাধ্যমে মানুষের ঘরে ও সমাজে স্বাস্থ্যজ্ঞান পৌঁছে দেওয়ার সম্ভাবনাকে সামনে আনছে এবারের মেলা। জ্ঞানমেলায় অংশগ্রহণের জন্য স্থানীয় জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, গবেষক, উদ্ভাবক, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী ও আগ্রহী সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের গ্রাম।
ই–মেইলে যোগাযোগ: info@amadergram.org

Source - www.prothomalo.com ↗