সেই কবে থেকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়েও
খাঁটি সোনার সন্ধান মিলল না
জগৎজুড়ে কত মানুষ, প্রকৃতির রং-রূপ,
কত না সুঘ্রাণের ছড়াছড়ি!
দূর থেকে যেন সব সুন্দর, সবই খাঁটি-
সান্নিধ্যে সব ফাঁকি; সবই অলীক!
সবটাই লাগে খুব অচেনা।
বহুকাল ধরে হৃদয় যারে
আপনার চেয়েও আপন ভেবে নিজের মানে
প্রেম ভালোবাসার অন্ধ মোহে
আস্থার মায়াতেও বাঁধে মনেপ্রাণে,
যক্ষের ধন ভেবে আগলে রাখে
ঘনঘোর আঁধিয়ায়; ঝড় তুফানে!
দিনশেষে তারেও মনে হয় বড্ড অজানা।
অতঃপর যাপিতজীবনের অনুধ্যানই বলে
পৃথিবীতে গিনিসোনার আদলে সবই কাঁচা সোনা!
কাঁচা সোনা

Source - www.bondhushava.com ↗