অভিষেক টেস্টে প্রথম ইনিংসেই ফিফটি করেছিলেন কেভিন উইকহ্যাম। এবার দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশ ছুঁয়ে গড়লেন বিশেষ কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই ফিফটি করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।