ভোলার চরফ্যাশনে সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সেলিম। পরদিন রোববার স্থানীয় এক ব্যক্তি মফিজের সুপারি বাগানে তাঁর উলঙ্গ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি তাঁর স্বজনদের জানানো হলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ
চরফ্যাশনে সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার

উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Source - www.bd24live.com ↗