অনুকূল আবহাওয়া ও উর্বর মাটিকে কাজে লাগিয়ে উপকূলীয় জেলা সাতক্ষীরায় অর্থকরী ফসল হিসেবে সুপারি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উৎপাদন খরচ কম এবং দীর্ঘদিন ফলন পাওয়া যায় বলে নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন চাষিরা। এতে বাড়ছে উৎপাদন, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও যোগ হচ্ছে নতুন সম্ভাবনা।