ডেঙ্গুতে আক্রান্ত সাত মাসের শিশুপুত্র আদরকে হারানোর শোক সইতে পারেননি সৌদি প্রবাসী বাবা আরিয়ান খান। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবেই মারা যান তিনি। একই দিন সন্ধ্যায় মারা যান শিশুটির মা সোনিয়া আক্তারের নানিও। একদিনে পরিবারের তিন স্বজনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।