জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) অপসারণ দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে সংগঠনটি।