ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে মো. সিরাজ মোল্লা নামে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এসময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।