বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় এক আসামির কাছ থেকে ৯ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোফ্ফার আলী (৩৭)। তিনি উপজেলার বানিয়াদিঘী পশ্চিমপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে। তাঁর হেফাজত থেকে ৯ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আটগ্রাম খুনিহারা এলাকার মো. ইব্রাহিম আলীর স্ত্রী।
তিনি এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই অভিযানে নলঘরিয়া, তালোড়া এলাকার মো. মেহেরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, দক্ষিণপাড়া এলাকার সাদেক প্রামাণিকের মেয়ে জয়নাব বানু এবং খিহালী দক্ষিণপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে শাহাদৎকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, নিয়মিত মামলার আসামি কাহালু উপজেলার জোগারপাড়া এলাকার মৃত আকিমুদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং নারী ও শিশু অপহরণ মামলার আসামি মৌকুড়ি এলাকার মো. উজ্জল হোসেনের ছেলে তানছিন হোসাইনকে (২১) পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭ আসামি গ্রেপ্তার
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে রোববার (৮ নভেম্বর) বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
The post দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭ আসামি গ্রেপ্তার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗