লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে থাকা প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ তথ্য জানানোর পর নদীর তীরে থাকা অবশিষ্ট প্ল্যাস্টিক বর্জ্য অপসারণ করে ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে রবিবার (৮ নভেম্বর) নির্দেশ দিয়েছেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ।... বিস্তারিত