রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় বলেন, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। অগ্নিসংযোগের পর বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এ সময় বাসটি থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
The post রাজধানীতে জলসিঁড়ি
রাজধানীতে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗