গেল অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। রোববার কনজুমারস ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর মাসে ১৫টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম, যা গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ। মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ।
পেঁয়াজ, রসুন ও আদার দাম ৭ দশমিক ৭৯ শতাংশ এবং জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।
এছাড়াও বেড়েছে চিনি, ভোজ্য তেল ও ডালডার দাম। গেল মাসে চালের দাম বেড়েছে গড়ে ২ দশমিক ৬২ শতাংশ।
এর আগের মাস সেপ্টেম্বর মাসেও নিত্যপণ্যের মূল্য ৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছিল। তবে শাক-সবজি এবং স্বর্ণ-রূপার দাম কিছুটা কমেছে।
অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ: কনজুমারস ফোরাম

The post অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ: কনজুমারস ফোরাম appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗