Bangladesh · 2026-11-08 18:46:47

দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো তাদের অবস্থান হারিয়েছে: রাষ্ট্রপতি

দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো তাদের অবস্থান হারিয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে দেশের সমবায় সমিতিগুলো তাদের অতীতের অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সমবায় সংগঠনগুলোর ভেতরে দুর্নীতির কারণে অধিকাংশ সমিতি নষ্ট হয়ে গেছে। সমবায় খাতকে এগিয়ে নিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে।

একইসঙ্গে সমবায় সমিতির উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশ নিয়ে যেসব চক্রান্ত হচ্ছে তা কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন কতা বাস্তবায়ন হলে দেশ সামনে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

The post দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো তাদের অবস্থান হারিয়েছে: রাষ্ট্রপতি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗