মাংসের কোরমা তো অনেক হলো, এবার বানান সবজির কোরমা। বাড়িতে যারা সবজি খেতে চায় না, তাদের সবজি খাওয়াতে এভাবে কোরমা বানিয়ে দিতে পারেন। রেসিপি দিয়েছেন তাপসী দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম যাকে চেনেন ‘পুঁচির মা’ বলে।
উপকরণ
তেল সিকি কাপ
বরবটি, মিষ্টিকুমড়া, পটোল, বেগুন, আলু, গাজর, ফুলকপি-সব মিলিয়ে ২ কাপ
দারুচিনি ১টা
তেজপাতা ২টি
আদাবাটা ১ টেবিল চামচ
কাজুবাদামবাটা ১ টেবিল চামচ
কাঁচা মরিচবাটা ১ চা-চামচ
টমেটো পেস্ট পরিমাণমতো
লবণ স্বাদমতো
লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
আস্ত কাঁচা মরিচ ৫-৬টি
গরম পানি পৌনে এক কাপ
ফেটানো দই ১ কাপ
গুঁড়া দুধ ২ চা-চামচ
ঘি ১ চা-চামচ
গরমমসলার গুঁড়া আধা চা-চামচ
সবজির কোরমা খেয়েছেন? রেসিপি জেনে নিন

প্রণালি
সবজি কোরমা রান্না করলেন কনটেন্ট ক্রিয়েটর পুচির মাপ্রথমে একটা বড় ফ্রাই প্যানে তেল গরম করে নিন।
সেখানে সব সবজি এক এক করে দিয়ে দিন।
হালকা বাদামি করে ভেজে নিতে হবে।
এরপর একই তেলে প্রথমে দিয়ে দিন দারুচিনি, তেজপাতা ও আদাবাটা।
এরপর একে একে কাজুবাদামবাটা, কাঁচা মরিচবাটা, টমেটো পেস্ট, লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন।
আধা কাপ গরম পানি দিন। সব মসলা একসঙ্গে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
কষানো হয়ে এলে ফেটানো টক দই ও গুঁড়া দুধ দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন।
তেল ভেসে উঠলে ভেজে রাখা সবজি দিয়ে দিন। লবণ দিয়ে বাকি গরম পানি দিন।
ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট রান্না করে নিন।
নামানোর আগে ওপরে ১ চামচ ঘি ও গরমমসলার গুঁড়া ছিটিয়ে দিন।
পুচির মায়ের ‘সিগনেচার ডিশ’ কি জানেন, দেখে নিন রেসিপিতে
Source - www.prothomalo.com ↗