ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক সময়ে টিএসসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর তিনজনকে আটক করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে রেজাউল... বিস্তারিত
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩

Source - www.banglatribune.com ↗